বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘অস্বাভাবিক সংক্ষিপ্ত’ চন্দ্রগ্রহণ

c650a36249d93da2620bf20d8c5fd2e2-18প্রযুক্তি ডেস্ক : প্রশান্ত মহাসাগরের তীরবর্তী বিভিন্ন অঞ্চলসহ বিশ্বজুড়ে গতকাল শনিবার রাতে ‘অস্বাভাবিক সংক্ষিপ্ত’ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছে। অবশ্য আকাশ মেঘলা থাকায় ঢাকার আকাশে এ গ্রহণ দেখা যায়নি। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের প্রায় সব এলাকা থেকে এটি আংশিক দেখা মেলার কথা ছিল। 

এএফপি ও সিএনএনের খবরে বলা হয়, জাপানের উত্তরাঞ্চল ও অস্ট্রেলিয়ার কয়েকটি অংশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে গত রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায়। আর আংশিক দেখা যায় দক্ষিণ আমেরিকা, ভারত, চীন ও রাশিয়ার কয়েকটি অঞ্চল থেকে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী স্কাই অ্যান্ড টেলিস্কোপ ওই চন্দ্রগ্রহণকে ‘অস্বাভাবিক সংক্ষিপ্ত’ আখ্যা দিয়েছে। কোথাও কোথাও গ্রহণের সময় চাঁদ তামাটে লাল রং ধারণ করে। ঘটনাটি ‘ব্লাড মুন’ নামে পরিচিত। মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) বিশেষজ্ঞদের মতে, গতকালের চন্দ্রগ্রহণটি প্রায় পাঁচ মিনিটে সম্পন্ন হয়েছে। এটি শতাব্দীর সবচেয়ে সংক্ষিপ্ত চন্দ্রগ্রহণ। 

বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র জানায়, বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা ৬টা ১২ মিনিটে চাঁদ দিগন্তের ওপরে ওঠার পর গ্রহণ শুরু হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আংশিক গ্রহণ ও রাত ৮টা ৫৯ মিনিটে চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায় শেষ হয়। 

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক মশহুরুল আমিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের জন্য বিজ্ঞান জাদুঘরে গতকাল বিশেষ আয়োজন করা হলেও আকাশে মেঘ থাকায় তা দেখা যায়নি। ঢাকার বাইরে কোথাও এ গ্রহণ দেখা গেছে কি না, সে ব্যাপারে গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত নিশ্চিত কোনো খবর মেলেনি। 

সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় অবস্থান নেয়, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। মহাজাগতিক এ ঘটনা চন্দ্রগ্রহণ নামে পরিচিত।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক