বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে শঙ্কা বাড়ছে বাংলাদেশীদের

70527_f4আন্তর্জাতিক ডেস্ক : ১০ দিন ধরে অবরুদ্ধ দিন কাটাচ্ছেন ইয়েমেনের বাংলাদেশীরা। সাহস সঞ্চার করতে একসঙ্গে থাকার চেষ্টা করছেন। আশপাশের এলাকা থেকে একই বাসায় উঠেছেন অনেকে। এতে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাদের। পুরুষের পাশাপাশি নারী-শিশুরাও রয়েছেন তাদের সঙ্গে। এক সঙ্গেই কাটছে আতঙ্কিত প্রতিটি মুহূর্ত। গ্রেনেডের আতঙ্কে রাতের ঘুমও হারাম হয়ে গেছে তাদের। অন্যদিকে রয়েছে বিদ্যুৎ, গ্যাস, খাদ্যসংকট। আদৌ সেখান থেকে উদ্ধার হতে পারবেন কিনা- এ নিয়েও শঙ্কিত তারা। এদিকে গত ১০ দিনেও উদ্ধার তৎপরতায় তেমন কোন অগ্রগতি হয়নি। যদিও প্রতিদিনই ফিরছেন দেশটিতে থাকা অন্য বিদেশীরা। বৃহস্পতিবার ও গতকালও দুটি করে ফ্লাইটে সানা থেকে দেশে ফিরেছেন ভারতীয়রা। এদিকে দিন যতই যাচ্ছে ততই যুদ্ধের ভয়াবহতা বাড়ছে দেশটিতে। এতে বাড়ছে আতঙ্ক। এ ছাড়া হামলায় হতাহতের আশঙ্কা তো আছেই। সানায় একটি বাড়িতে আটকে পড়া মোহাম্মদ শিবলো গতকাল জানান, বৃহস্পতিবার থেকেই তাদের বাসার আশপাশে ভারি অস্ত্রশস্ত্র এবং ট্যাংক নিয়ে অবস্থান নিয়েছে হুতি বিদ্রোহীরা। অন্যদিকে বাংলাদেশের কুয়েতি দূতাবাসের কর্মকর্তারা গতকাল জেবুতিতে পৌঁছেছেন। সেখান থেকে প্রয়োজনে তারা বাংলাদেশীদের উদ্ধারে ইয়েমেনে পৌঁছাবেন বলেও জানিয়েছেন তারা। তবে গতকাল কর্মকর্তাদের সঙ্গে কোন কথা হয়নি বলে জানিয়েছেন অবরুদ্ধ বাংলাদেশীরা। 

অন্যদিকে বৃহস্পতিবার এডেন বিমানবন্দরে দুটি বিমান জ্বালিয়ে দিয়েছে বিদ্রোহীরা। শহরে দ্রুত সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। এডেন শহরে আটকা পড়া বেশ কয়েকজন বাংলাদেশী জানান, শুক্রবারই কুয়েতি দূতাবাসের প্রতিনিধিদলটির আসার কথা ছিল। তিনি কোনভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। বিমানবন্দরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। অচিরেই তারা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন। চলমান সংঘাত সৃষ্টির পর শঙ্কার মধ্যে শুক্রবার প্রথম জুমার নামাজ পড়তে তারা বের হয়েছিলেন। কিন্তু মসজিদে মুসল্লির উপস্থিতি খুবই কম ছিল। শহরে কোন লোকজন নেই বললেই চলে। অন্যদিকে খুব তাড়াতাড়িই তারা খাদ্যসংকটে পড়তে পারেন বলেও জানান। গ্যাসের সিলিন্ডারও শেষের পথে। তাদের উদ্ধারে জেবুতিতে একটি কন্ট্রোল রুম খোলার কথা বলে জানিয়েছিলেন কর্মকর্তারা। কিন্তু এরপর সে সম্পর্কে তারা আর কিছু জানতে পারেননি।

সানায় আটকে পড়া বাংলাদেশী মোহাম্মদ শিবলো গতকাল ফোনে জানান, তারা জানতে পেরেছেন সানা এবং আশপাশের এলাকায় প্রায় ২ হাজারের মতো বাংলাদেশী আছেন। যুদ্ধের পর থেকে বাংলাদেশীরা একই এলাকায় থাকার চেষ্টা করছেন। ৬ তলার বাসাটি খালি হয়ে গেছে। তারা থাকেন তিন তলায়। বাংলাদেশীরা গাদাগাদি করে সেখানে অবস্থান করছেন। তিন রুমের এ ফ্লোরে ৩-৪টি বাংলাদেশী পরিবার রয়েছে। ওই সব পরিবারে নারী এবং ৩ শিশু রয়েছে। এ ছাড়া ড্রয়িংরুমে প্রায় গাদাগাদি করে থাকছেন বেশ কয়েকজন ব্যাচেলর। তিনি বলেন, শুক্রবার হুতি বিদ্রোহীরা সানার দখল নিয়েছে। তাদের বাসার চারপাশে ভারি অস্ত্রশস্ত্র এবং ট্যাংক গাড়ি নিয়ে বিদ্রোহীরা অবস্থান করছেন। গ্রেনেডের শব্দে রাতে কেউ ঘুমাতে পারছেন না। নারী-শিশুরাও না ঘুমিয়ে রাত কাটাচ্ছেন। এলাকায় বিদ্যুৎ এবং গ্যাস সংকট দেখা দিয়েছে। শিবলো বলেন, শুক্রবার কুয়েতি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আমাদের একজনের কথা হলেও গতকাল কোন যোগাযোগ হয়নি। তিনি বলেন, তারা যে এলাকায় আছেন ওই এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে আরও অনেক বাংলাদেশী বাস করছেন। কিন্তু নিরাপত্তাহীনতার কারণে কেউ কারও সঙ্গে দেখা করতে পারছেন না। প্রায় ৪০০ বাংলাদেশী ওই এলাকায় অবস্থান করছে বলেও তিনি জানান। শিবলো বলেন, এখান থেকে ফ্লাইটে করে তাদের সহজেই সরিয়ে নেয়া যায়। শুক্রবার এবং শনিবারও ৪টি ফ্লাইটে ভারতীয়দের ফিরিয়ে নেয়া হয়েছে। অন্য দেশের নাগরিকরা চলে গেছেন। কিন্তু বাংলাদেশীদের ফিরিয়ে নিতে এখনও কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। কবে তাদের এখান থেকে উদ্ধার করা হবে সে সম্পর্কেও তারা কিছু জানতে পারেননি।

এদিকে কুয়েত দূতাবাসের কয়েক কর্মকর্তা আটকে পড়া বাংলাদেশীদের উদ্ধারে জেবুতিতে পৌঁছেছেন। গতকাল বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দূতাবাসের কাউন্সিলর এস এম মাহবুবুল আলম বলেন, সবাই দেশটি থেকে ফিরতে চান এমন নয়। যারা ফিরতে চান তাদের ব্যাপারে তিনি বলেন, এ পর্যায়ে আমরা ভারতের সহযোগিতা নিতে চাচ্ছি। এ ব্যাপারে উভয় দেশ নীতিগতভাবে সম্মতি আছে। কাল (রোববার) সকালে একটা ভারতের ট্রিপ আসবে বলে জানতে পারছি, তবে উনাদের পজিশন হচ্ছে তাদের নিজেদের লোক আনার পর সম্ভব হলে আমাদের লোক নিয়ে আসবে। কতজন লোককে আনা সম্ভব সেভাবে কো-অর্ডিনেশন করে আমরা আমাদের লোককে ওঠানোর চেষ্টা করবো। তিনি বলেন, এডেন থেকে যারা ইন্ডিয়ান শিপে আসবেন তারা এডেনেই আছেন। অন্য সিটি থেকে এখানে মুভ করা কঠিন হবে। তিনি বলেন, সানা থেকে এয়ার লিফ্‌ট করে আনা যাবে। এ ক্ষেত্রে আইওএমের সহযোগিতা চাওয়া হয়েছে বলে আমি জানি। আর এয়ার স্পেস এখনও পর্যন্ত সৌদির কন্ট্রোলে, সৌদি থেকে অনুমতি নেয়ার ব্যাপার আছে। আমরা ওভাবে পারবো। আর সুযোগ হলে আমরা ওখানে মুভ করবো। দরকার হলে ইয়েমেনে গিয়ে ক্যাম্প করা হবে। তবে ইয়েমেন যারা কন্ট্রোল করছেন তাদের সঙ্গে যোগাযোগের কোন সুযোগ নেই বলেও জানান মাহবুবুল আলম।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক