,

সাহারার সঙ্গে চুক্তি বাতিল করল বিসিবি

BCB Logo 4বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের জার্সিতে আর ‘সাহারা’ লেখা থাকছে না। ক্রিকেট দলের ভারতীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাহারা গ্রুপের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১২ সালের জুনে ১ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে চার বছরের জন্য যুক্ত হয় সাহারা। চুক্তির মেয়াদ শেষ হতে ১৫ মাস বাকি ছিল।

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজে জাতীয় দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের জন্য গত ৩০ মার্চ জাতীয় একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেয় বিসিবি। সাহারার সঙ্গে চুক্তি শেষের বিষয়টি তখনই প্রকাশ্যে আসে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাহারাকে ‘না’ বলে দেওয়ার বিষয়ে বিস্তারিত না জানালেও ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, “সাহারার সঙ্গে চুক্তি না চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

“এ কারণে আমরা পাকিস্তান সিরিজের জন্য নতুন স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি।”

ভারতে গত বছর থেকে আর্থিক সমস্যায় জর্জরিত আছে সাহারা গ্রুপ। সর্বোচ্চ আদালতের রায়ে গ্রুপের কর্ণধার সুব্রত রায়কে কারাগারেও যেতে হয়েছে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা