,

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচী চূড়ান্ত

pk bdআসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচী ষোঘণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৭ এপ্রিল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে পূর্নাঙ্গ সিরিজটি।

আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছবে পাকিস্তান ক্রিকেট দল। ১৪ এপ্রিল অনুশীলনে নামবে পাকরা। পরের দিন একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলে ১৬ এপ্রিল আবারও অনুশীলন করবে তারা।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে ১৭ এপ্রিল। এরপর ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ ও ২২ তারিখে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে।

সিরিজের একমাত্র টি-টিয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ এপ্রিল। সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর ২৫ এপ্রিল খুলনা যাবে দুই দল। খুলনার আবু নাসের স্টেডিয়ামে ২৮ এপ্রিল থেকে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।

এই ম্যাচ শেষে ৩ মে ঢাকায় ফিরে আসবে দুই দল। ৬ মে থেকে শুরু হবে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি।

১১ মে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন