,

যৌনতার মাপকাঠিতে বাঁধা নয় নারীর ক্ষমতায়ন!

womanস্বাস্থ্য ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মুক্তি পেয়েছে হোমি আদজানিয়া ও দীপিকা পাড়ুকোনের যৌথ উদ্যোগে ‘ভোগ’ ম্যাগাজিনের উইমেন এমপাওয়ারমেন্ট ক্যাম্পেইনের জন্য তৈরি শর্ট ফিল্ম ‘মাই বডি, মাই মাইন্ড, মাই চয়েস’। এই ভিডিওতে নারীর ক্ষমতায়ন নিয়ে বলা হয়েছে। তিনি কাকে বিয়ে করবেন, কার সঙ্গে থাকবেন, বিয়ের আগে সেক্স করবেন না পরে, সন্তানের জন্ম দেওয়ার ইচ্ছে, সম্পূর্ণটাই একজন নারীর সিদ্ধান্ত, বলা হয়েছে ভিডিওতে। সোশ্যাল মিডিয়াতে মুক্তির সঙ্গে সঙ্গে এই ভিডিওটি যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনই বিভিন্ন মহল থেকে সমালোচনার সম্মুখীনও হয়েছে।

ভিডিওটি সম্পর্কে বলিউড আরেক জনপ্রিয় তারকা সোনাক্ষী সিনহা বলেছেন, ‘তিনি ভিডিওটা দেখেননি। তবে যতটা শুনেছেন, তাতে তাঁর মনে হয়েছে, নারীর ক্ষমতায়ন নিয়ে দীপিকা বলতে চেয়েছেন। যে বার্তাটা এই ‘মাই বডি, মাই মাইন্ড, মাই চয়েস’ দিতে চেয়েছে তা নিঃসন্দেহে খুবই ভাল উদ্যোগ, কিন্তু নারীর ক্ষমতায়ন শুধু যৌনতা, শরীরের মাপ বা বিয়ে করাতে আটকে নেই দাবি সোনাক্ষীর।’

তিনি মনে করেন, ‘যথেষ্ট বিলাসিতার মধ্যে বড় হলে ক্ষমতায়ন ও তার প্রয়োজনীয়তা বাস্তবে বোঝা সম্ভব নয়। কিন্তু পোশাক, সাজ, বিয়ে, যৌনতার অনেক উর্দ্ধে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতা বাড়বে যদি শিক্ষার আলো প্রত্যেকের কাছে সঠিক ভাবে পৌঁছোয়, প্রতিটি নারী সম্মানের সঙ্গে অর্থ উপার্জন করতে পারে। সোনাক্ষীর ভাষায় সেই সমস্ত নারী যাঁরা সমাজে বেঁচে থাকার জন্যে প্রতিমুহূর্তে লড়াই করছে, তাঁদের যদি ক্ষমতায়ন হয়, তাহলেই হবে নারীর আসল ক্ষমতায়ন।’ যখন দীপিকার ভিডিওর প্রশংসায় মুখর সমাজের বিভিন্ন মহল, তখনই সোনাক্ষীর এই কড়া সমালোচনা, নিঃসন্দেহে আরেকটু ভাবতে শেখাবে সমাজের প্রতিজনকে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ