,

নাসিরনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা

Nasirnagar (DURJOG)Pictureনাসিরনগর প্রতিনিধি : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে “বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি” এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও  উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জাম আহমদের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা মহিবুল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাফর আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম,উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন,সদর ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া ও প্রধান শিক্ষক আবদুর রহিম প্রমূখ।  অনুষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জেলা পর্যায়ে  চিত্রাংকন প্রতিযোগিতায় নাসিরনগরের প্রতিক দত্ত প্রথম স্থান অধিকার করেছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা