,

তথাকথিত আন্দোলন বাদ দিয়ে মানসিক সুস্থতার প্রমাণ দিন : খালেদা জিয়াকে হানিফ

mahbubul-alam-hanif-20884ডেস্ক রির্পোট : খালেদা জিয়া জামায়াত-শিবির ও তার দুর্নীতিবাজ ছেলের কথায় অবরুদ্ধ হয়ে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, আপনি (খালেদা জিয়া) তথাকথিত আন্দোলন বাদ দিয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে এসে মানসিক সুস্থতার প্রমাণ দিন। কোনও সুস্থ-স্বভাবিক মানুষ ৩ মাস কার্যালয়ে অস্থান করতে পারে না। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত এক আলোচন সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুবু উল আলম হানিফ বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নতির রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে। অথচ খালেদা জিয়া ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের নামে পেট্রোলবোমা মেরে শত-শত মানুষকে পুড়িয়ে হত্যা করছেন।

সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে হানিফ বলেন, যারা লেভেলে প্লেয়িং ফিল্ডের কথা বলেন, তাদের বলব, সিটি করপোরেশন নির্বাচনে কোনও দলীয় পতাকা ব্যবহৃত হবে না। আমরা চাইব, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। কেউ যদি মনে করে লেভেল প্লেয়িং ফিল্ড পাবে না, তাহলে তারা নির্বাচন কমিশনকে বলতে পারেন।

হানিফ বলেন, খালেদা জিয়া আপনি পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানের এজেন্ট হিসেবে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছেন। দেশের মানুষ আপনার এই ষড়যন্ত্র কোনও দিনই পূরণ হতে দেবে না।

আলোচনাসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এম পি, কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো. মোতাহার হোসেন মোল্লা, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা