,

পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার, প্রতিষ্ঠান বেড়েছে ২০১টি

nahid_sm_724051188ডেস্ক রির্পোট : এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশ নেবে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা বাড়লেও এবার কমেছে পরীক্ষার্থীর সংখ্যা।

দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। 

পরীক্ষা উপলক্ষে সোমবার(৩০ মার্চ’২০১৫) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।  

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। গত বছরের তুলনায় এবার ৬৭ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী কমেছে। এবার মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২০১টি, কেন্দ্র বেড়েছে ৬৭টি। 

আগামী ১ এপ্রিল তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে এই পরীক্ষা চলবে ১১ জুন পর‌্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৩ থেকে ২২ জুনের মধ্যে।
 
সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার জন্য আমরা দৃঢ় ব্যবস্থা গ্রহণ করেছি জানিয়ে শিক্ষামন্ত্রী সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে দেশবাসীর সহায়তা কামনা করেন।
 
এবার ২৫টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আবশ্যিক বিষয় হিসেবে এবার প্রথমবারের মত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসসিটি) বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। 

প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ