,

প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে নির্বাচন করছি : কবরী

kobori__19195-400x266বিনোদন প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়েই ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী সাহারা বেগম কবরী।
আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রোববার মনোনয়নপত্র জমা দিতে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর সিটিতে দলের পক্ষ থেকে ব্যবসায়ী আনিসুল হককে সমর্থন দিয়েছেন। এরপরও দলটির সাবেক সংসদ সদস্য হয়ে নির্বাচনে অংশ নেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্বাচন না করার জন্য বলেননি। আমি ওনার আশীর্বাদপুষ্ট হয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।
তিনি আরও বলেন, আমি দীর্ঘ ৫০ বছর সংস্কৃতির সঙ্গে জড়িত। ১৬ কোটি মানুষ আমার অভিনীত ছবি দেখেছেন। এ ছাড়া আমি একজন মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি। তাই মনে করি, আমি পরীক্ষিত। আমি মেয়র হলে জনগণ, বিশেষ করে মেয়েরা বেশি সুযোগ-সুবিধা পাবেন।
বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কিনাÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিদ্রোহী প্রার্থী নই, প্রধানমন্ত্রী এখন পর্যন্ত আমাকে নির্বাচন থেকে সরে আসতে বলেননি।
শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নির্বাচন থেকে সরে আসার অনুরোধ করলে সেই কথা রাখবেন কিনাÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন অনুরোধ এলে চিন্তা-ভাবনা করে দেখা হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর