,

ঢাবি শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটে ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ১০

duডেস্ক রির্পোট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেট এলাকার কয়েকজন ব্যবসায়ীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীসহ ১০ ব্যবসায়ী ও দোকান কর্মচারী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়ীদের সঙ্গে বসে বিষয়টির সুষ্ঠু বিচার করা হবে।

জানা যায়, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থী সায়েম ও শুভ্র নিউমার্কেটে অ্যাপ্রোন কিনতে যান। এ সময় তারা দুজন দোকানির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দোকানি ও দোকানের কর্মচারীরা তাদের মারধর করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

সায়েম ও শুভ্র হলে ফিরে বেশ কয়েকজন শিক্ষার্থী নিয়ে আবার নিউমার্কেটে যান। এ সময় নিউমার্কেটের ব্যবসায়ীরাও সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিরোধের চেষ্টা করে। এর এক পর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম এ আমজাদ সংবাদমাধ্যমকে বলেন, ‘দু-একদিনের মধ্যে আমরা বসে এই ঘটনার সুষ্ঠু বিচার করব।’

এ বিষয়ে নিউমার্কেট থানার কর্তব্যরত অফিসার আবদুর রহিম প্রিয়.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর