,

টানা হরতাল কর্মসূচি থেকে কেন সরে এলো বিএনপি?

69629_bnpডেস্ক রির্পোট : জানুয়ারির শুরু থেকে টানা হরতাল অবরোধের পর এবারই হরতাল দেয়নি বিএনপি।

তার বদলে, এক বিবৃতির মাধ্যমে, অবরোধের সাথে দেশজুড়ে আজ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি।

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ঢাকা ও চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে সমর্থিত প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

তাহলে কি একঘেয়ে ও টানা কর্মসূচী থেকে সরে আসতে যাচ্ছে দলটি?

রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক আমানুল্লাহ কবির মনে করেন, দীর্ঘদিন হরতাল অবরোধে দেশে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা থেকে দুটি দলই বের হয়ে আসতে চাইছে।

তার মতে বিএনপির জন্য তৈরি হয়েছে সম্মানজনক-ভাবে বের হয়ে আসার একটি পথ।

আর সেই পথ তৈরি হলও সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে।

সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন আজই।

মি: কবির মনে করেন, এই নির্বাচনকে সামনে রেখে বর্তমান অবস্থা থেকে বের হবার যে সুযোগ তৈরি হয়েছে সেটি কাজে লাগাতে চাইছে দুটি দলই।

অন্যদিকে পাঁচই জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে বলে মনে করা হয়, সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে তা থেকে বের হয়ে একটি স্বাভাবিক রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হয়েছে বিএনপির জন্য।

দলটি তা কাজে লাগাতে চাইবে সেটিই স্বাভাবিক।

তিনি বলছিলেন, হরতাল-অবরোধ তার কার্যকারিতা হারিয়ে ফেলেছে সেটি বিএনপি বুঝতে পারছে।

তাই এই কর্মসূচি চালিয়ে গেলে দলটির জন্য বরং তা মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াবে।

তাই তা থেকে বেরিয়ে এলেই ভাল সেটি বুঝতে পারছে বিএনপি।

এখন সুযোগ হলও স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে