,

দুই জুটির ‘পাগলা দিওয়ানা

wpid-img_20150319_123953বিনোদন প্রতিবেদক : অাগামী ৩ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘পাগলা দিওয়ানা’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হয়েছেন পরী মনি ও শাহ-রিয়াজ। এছাড়াও অাছেন অমৃতা খান ও নবাগত সবুজ।

এ উপলক্ষে সম্প্রতি এক সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।

অনুষ্ঠানে পরিচালক বলেন, “শাহ-রিয়াজকে নিয়ে এর আগে আমি 'কী দারুণ দেখতে' নামের একটি ছবি বানিয়েছিলাম। সেখানে তার অভিনয় দেখেই এ ছবিতেও তাকে নিতে সাহস পেয়েছি। আর পরী মনি অনেক ভালো অভিনয় করেছে। অমৃতা খান ও সবুজসহ সবাই তাদের সর্বোচ্চ শ্রমটা এই ছবিতে দিয়েছে বলে মনে করি।”

পুতুল কথাচিত্র প্রযোজিত এ সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। অার গান রয়েছে পাঁচটি। কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ূন, রূপম, পুলক, তাহসিফ আহমেদ, নোবেল, খেয়া, হেমা, মিমি, সিঁথি ও নিলা। গানগুলো লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা