,

অাগামীকাল ইউজিসি অ্যাওয়ার্ড তুলে দেবেন রাষ্ট্রপতি

UGCডেস্ক রির্পোট : ১৬ জন গবেষকের হাতে অাগামীকাল রবিবার ইউজিসি অ্যাওয়ার্ড তুলে দিবেন রাষ্ট্রপতি মো. অাবদুল হামিদ। মৌলিক ও উদ্ভাবনীমূলক গবেষণা ও প্রবন্ধ বইয়ের স্বীকৃতিস্বরূপ সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই পুরস্কার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক সাপোর্ট অ্যান্ড পাবলিক ডিভিশনের উপ-পরিচালক মো. ওমর ফারুক জানান, ২০১২ সালের জন্য ছয়জন এবং ১৩ সালের জন্য দশজনকে ইউজিসি এওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। গবেষকদের কাছ থেকে অাবেদন পাওয়ার পর প্রথমে বাছাই কমিটি, দ্বিতীয়ত মূল্যায়ন কমিটি এবং সবশেষে ফাইনাল কমিটি এই গবেষকদের অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্ত করা হয়।

তিনি জ‌‌‌ানান, রবিবার বিকাল ৩টায় রাজধানীর ওসমানী মিলনায়তনে রাষ্ট্রপতি মো. অাবদুল হামিদ এডভোকেট গবেষকদের হাতে এ পুরস্কার তুলে দেবেন বলে সম্মতি জানিয়েছেন। বিশেষ অতিথি হিসাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. এ কে অাজাদ চৌধুরীর সভাপতিত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অামন্ত্রিত অতিথিদেরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের মৌলিক গবেষণা ও প্রকাশনায় উৎসাহ দিতে ১৯৮০ সাল থেকে এ অ্যাওয়ার্ড চালু হয়। ২০১১ সাল পর্যন্ত গবেষণা ও প্রকাশনার জন্য ১১৬ জনকে এ অ্যাওয়ার্ডে ভুষিত করে ইউজিসি।

২০১২ সালের জন্য অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অাইনবিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন ও সহযোগী অধ্যাপক ড. জামিলা অাহমেদ চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহম্মাদ মিজানুর রহমান খান, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ ইউনুস অালী, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শাহ অালম এবং সিভিল ইঞ্জিয়ারিং বিভাগের ড. এম হাবিবুর রহমান।

২০১৩ সালের জন্য অ্যাওয়ার্ড প্রাপ্ত হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক অাশফাক হোসাইন, অাইবিএ'র অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউল্লাহ মামুন, ক্লিনিক্যাল ফার্মাসী বিভাগের অধ্যাপক ড. অাবুল হাসনাত, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. অাবু বিন হাসান সুজন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক নাজমা শাহীন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এবিএম অাবদুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার শাহ, অাহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল বিভাগের সহকারী ড. তানভীর ফেরদৌস সাঈদ, বাংলাদেশ এগ্রিকালচারাল (ময়মনসিং) বিশ্ববিদ্যালয়ের ফিশারিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় উত্তরা বিশ্ববিদ্যালয়ের অাইন বিভাগের সহকারী অধ্যাপক মো. নান্নু মিয়া।

মনোনীতদের বইয়ের জন্য ৫০ হাজার এবং প্রবন্ধের জন্য ৩০ হাজার টাকা ছাড়াও একটি সার্টিফিকেট ও একটি ক্রেস্ট দেওয়া হয় বলে ইউজিসি সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা