,

দেশে জঙ্গি তৎপরতা চালাতে দেব না: প্রধানমন্ত্রী

RAB programডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা চালাতে দেব না। জঙ্গি দমনে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

শনিবার (২৮মার্চ) র‌্যাব ফোর্সেস সদর দপ্তরে র‌্যাবের একাদশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, উগ্র জঙ্গিবাদ নিয়ন্ত্রণে নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে র‌্যাব। জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা এবং অসংখ্য জঙ্গি সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় এনেছে। এতে এসব সংগঠনের সাংগঠনিক কাঠামো ভেঙ্গে পড়েছে।

‘আর আমরা জঙ্গি দমনে সফল হয়েছি। জঙ্গি দমনে এ সাফল্য জাতিকে আশান্বিত করেছে। বর্হির্বিশ্বেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে,’ বলেন শেখ হাসিনা।

‘অপহরণ ও মুক্তিপন দাবি একটি ঘৃণ্য অপরাধ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, র‌্যাব এ ঘৃণ্য অপরাধীদের গ্রেফতার করে অনেক অপহৃত শিশু ও ব্যক্তিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী চরমপন্থী এবং বনদস্যু দমনেও সফল ভূমিকা রেখেছে র‌্যাব।

র‌্যাবের বিভিন্ন অভিযানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, অসাধু ব্যবসায়ী চক্রের অপতৎপরতা, চোরাচালান, জাল মুদ্রা ও পাসপোর্ট প্রস্তুত এবং অবৈধ ভিওআইপি ব্যবসা রোধে র‌্যাব ফলপ্রসু অভিযান পরিচালনা করছে। এছাড়া ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও জনমনে স্বস্তি দিয়েছে।

ভবিষ্যতে উপকূলীয় এলাকায় অপরাধ রোধে র‌্যাবের ব্যাটালিয়নের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ও সাংগঠনিক কাঠামো সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্য শেষে র‌্যাব কর্মকর্তাদের বিভিন্ন কথা শোনেন এবং তা বিবেচনার আশ্বাস দেন তিনি।

পরে র‌্যাব-৫, ৬, ৭, ৮, ৯, ১১ এবং ১২ এর ‍কার্যক্রম পরিচালনার জন্য বাহিনীর নিজস্ব ভবন ও প্রশিক্ষণ ভবনসহ মোট নয়টি ভবনের নামফলক উদ্বোধন এবং ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ