,

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল অবরোধে কমেছে রাজস্ব আদায় (ভিডিও)

B Baria Mapডেস্ক রির্পোট : চলমান রাজনৈতিক অস্থিরতায় রাজস্ব আদায় কমেছে ব্রাহ্মণবাড়িয়ায়। গত দুমাসে শুধুমাত্র সদর উপজেলাতেই অন্তত ৭ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। পাশাপাশি, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-সিলেট মহাসড়কে যান চলাচলের পরিমাণ কমেছে ৪০ ভাগ। এতে কমেছে মহাসড়কের টোল আদায়ের পরিমানও।

ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলায় চলতি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বর্ধিত হারে রাজস্ব আয় হয়েছে মোট ২০ কোটি ১৬ লাখ টাকা। যেখানে গত বছরের নভেম্বর ডিসেম্বর মাসে শুধু এ জেলায় কেবল দলিল রেজিস্ট্রি খাত থেকে রাজস্ব আয় হয় প্রায় ২৯ কোটি টাকার। চলমান অস্থিরতায় আয় কমেছে বলে জানিয়েছেন রেজিস্ট্রি অফিসের কর্মকর্তারা।

এদিকে হরতাল অবরোধের প্রভাব পড়েছে আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল আদায়ে। চলতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আদায় হয়েছে ২ কোটি ২৪ লাখ টাকার। সংশ্লিষ্টরা বলছেন, এটি অন্য সময়ের তুলনায় মাসে কমেছে ৩০ লাখ টাকা।

টোল আদায়ের সাথে সংশ্লিষ্টরা জানান, অবরোধ কর্মসূচির আগে এ সেতু থেকে প্রতিমাসে গড় আদায় হতো ১ কোটি ৩০ লাখ টাকা।

https://www.youtube.com/watch?v=BalBWv7xLH8

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ