,

এক ট্রিলিয়ন ডলারের বেশি মূল্য অ্যাপলের

4cfd7285e345723eecb59ac39e5f7020-8আন্তর্জাতিক ডেস্ক : এক ট্রিলিয়ন অনেক বড় একটা অঙ্ক। ১০০ কোটি সমান এক বিলিয়ন আর এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন। মানে দাঁড়াচ্ছে এক লাখ কোটি। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের বাজারমূল্য এখন এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল-এর মতে, অ্যাপলই প্রথম কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান, যাদের বাজারমূল্য এক ট্রিলিয়ন মাইলফলক ছাড়িয়ে গেছে। সম্প্রতি অ্যাপল ওয়াচ বাজারে ছাড়ার অনুষ্ঠানে এ বিষয়ে নানা ধরনের আলোচনাও হয় ব্যবসাসংক্রান্ত নানা মাধ্যম। দুই বাজার বিশ্লেষক ব্রায়ান হোয়াইট এবং ইসাবেল ঝু জানান, বর্তমানে অ্যাপলের প্রতি শেয়ারের মূল্য ১৬০ থেকে বেড়ে ১৮০ ডলার হয়েছে। আর এ দাম অনুযায়ী এখন অ্যাপলের মূল্য প্রায় ১.০৫ ট্রিলিয়ন ডলার। যদিও অ্যাপলের নিজস্ব হিসাবে বর্তমান বাজারমূল্য ৭৫ হাজার কোটি ডলার।

বিশ্লেষকদের এই বক্তব্য অ্যাপল ওয়াচ ছাড়ার ঘোষণা দেওয়ার আগে। ধারণা করা হচ্ছে, সারা বিশ্বে অ্যাপল ওয়াচ বিক্রি শুরু হয়ে গেলে এ প্রতিষ্ঠানের বাজারমূল্য আরও অনেক বেড়ে যাবে। বিশ্লেষকদের ধারণা, প্রথম বছরেই অ্যাপল ওয়াচ বিক্রি হতে পারে দুই কোটির বেশি। এ ছাড়া নতুন পণ্যের তালিকায় অ্যাপল ওয়াচের পর টেলিভিশনও যুক্ত হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। আর এমন সব চিন্তা থেকেই বলা হচ্ছে, আগামী দিনের সবচেয়ে বড় এবং দামি প্রতিষ্ঠান হয়ে উঠতে যাচ্ছে অ্যাপল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ