,

আঁচলের প্রেম

69376_e2বিনোদন প্রতিবেদক : যে নতুন নায়ককে নিয়ে আলোচিত নায়িকা আঁচলের প্রেমের গুঞ্জন, সেই নায়ক আশিক চৌধুরীকে নিয়ে আঁচল গতকাল দর্শকদের সামনে এসেছেন তার নতুন ছবি ‘হৃদয় দোলানো প্রেম’ নিয়ে। আঁচল-আশিক জুটির প্রথম এ ছবিটি পরিচালনা করেছেন আবুল কালাম আজাদ। ছবিটি বৃহস্পতিবার ঢাকার বাইরে কয়েকটি প্রেক্ষাগৃহে এবং গতকাল ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে। নতুন প্রযোজনা সংস্থা টোকিও মুভিজের ব্যানারে নির্মিত রোমান্টিক অ্যাকশনধর্মী ছবি ‘হৃদয় দোলানো প্রেম’-এ আঁচল ও আশিক চৌধুরীর সঙ্গে রয়েছেন ফাহিম ও অঞ্জলি। বর্তমান চলচ্চিত্রে আঁচল একজন ব্যস্ত নায়িকার নাম। বেশ কিছু ছবির নায়িকা তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশক’টি ছবি। আগামী ১০ই এপ্রিল মুক্তি পাবে আঁচলের বহু আশার ছবি ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’। ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত এই ছবিতে আঁচলের নায়ক বাপ্পি চৌধুরী। মুক্তির আগেই ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ প্রদর্শক মহলে আলোচিত হয়ে উঠেছে। বর্তমানে আঁচল ব্যস্ত রয়েছেন বেশ কিছু ছবির কাজ নিয়ে। এসবের মধ্যে ‘আজব প্রেম’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘মেন্টাল’, ‘এপার ওপার’, ‘বাদশা’, ‘ভালবাসার রঙধনু’ ইত্যাদি উল্লেখযোগ্য। ‘হৃদয় দোলানো প্রেম’ ছবিটি প্রসঙ্গে আঁচল বলেন, সুন্দর একটি গল্প নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। আমরা সবাই মন-প্রাণ ঢেলে কাজ করেছি। আমাদের আশা ছবিটি দর্শকদের ভাল লাগবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ