,

চ্যানেল আইতে আজ রংতুলিতে মুক্তিযুদ্ধ

69155_e3বিনোদন প্রতিবেদক : আজ মহান স্বাধীনতা দিবসে চ্যানেল আই প্রাঙ্গণে ৮মবারের মতো আয়োজিত হবে ‘আইএফআইসি ব্যাংক চ্যানেল আই রংতুলিতে মুক্তিযুদ্ধ’। গতকাল চ্যানেল আইতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাইকেল হাশমী। বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম, গ্যালারি চিত্রকের প্রধান নির্বাহী মনিরুজ্জামান, লায়লা শারমিন ও সৈয়দ ইকবাল। মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় চ্যানেল আইতে সরাসরি প্রচারিত সংবাদ সম্মেলনে বলা হয়, বরেণ্য ৫০ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক এই চিত্রকলা অনুষ্ঠান ‘আইএফআইসি ব্যাংক চ্যানেল আই রংতুলিতে মুক্তিযুদ্ধ’ বেলা ২-১৫ মিনিটে উদ্বোধন করবেন শিক্ষাবিদ বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। এবারের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে প্রখ্যাত শিল্পী কাইয়ূম চৌধুরীকে। বরেণ্য শিল্পীদের সঙ্গে শিশু একাডেমির খুদে আঁকিয়েরাও আজ ছবি আঁকবে। থাকবে রবীন্দ্রকন্যা রেজওয়ানা চৌধুরী বন্যা ও তার সুরের ধারার সংগীত পরিবেশনা। আজ মুক্তিযুদ্ধ জাদুঘরকে দেয়া হবে সম্মাননা। চ্যানেল আইতে সরাসরি প্রচারিতব্য ‘আইএফআইসি ব্যাংক চ্যানেল আই রংতুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা