,

ফিঞ্চ-স্মিথের শতরানের জুটি

Australia v India: Semi Final - 2015 ICC Cricket World Cupক্রীড়া ডেস্ক : একাদশ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট নিয়ে কিছুটা ব্যাকফুটে ছিল অসিরা। দলীয় ১৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ৭ বলে ব্যক্তিগত ১৪ রানে ফেরেন উমেশ যাদবের বলে। তবে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন অ্যারোন ফিঞ্চ ও স্টিভেন স্মিথ। ২৩ ওভার শেষে ক্যাঙ্গারুদের সংগ্রহ ১ উইকেটে ১১৬ রান। ফিঞ্চ ৭২ বলে ৪৩ ও স্মিথ ৫৭ বলে ৫৪ রানে অপরাজিত আছেন। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আরেক স্বাগতিক দেশ নিউজিল্যান্ড। ২৯ মার্চ মেলবোর্ন ক্রিকটে গ্রাউন্ডের ফাইনালে আজকের জয়ী দল তাদের মুখোমুখি হবে। সিডনিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনও হানা দেয়নি। তবে এ মাঠের বর্তমান পিচকে ভারতের ‘চেন্নাইয়ের পিচ’ বলে অভিহিত করেছেন অসি কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। 

অস্ট্রেলিয়া একাদশ:
অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, ব্র্যাড হ্যাডিন, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জশ হাজেলউড।
ভারত একাদশ:
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহিত শর্মা ও উমেশ যাদব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ