,

আশুগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ash bikhobদেশব্যাপী বিএনপিসহ ২০দলীয় জোটের নেতা-কমীদের উপর হামলা, মামলা, গুম, হত্যা, নির্যাতন প্রতিবাদে আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মিছিলটি উপজেলা শহরের পুরান থানা এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পশ্চিম বাজার ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে  উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক নাছির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, চর চারতলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার, বিএনপির নেতা শফিকুল ইসলাম ভূইয়া, আলমগীর মিয়া, তালশহর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাফি মিয়া, মুজিবুর মিয়া, ইদ্রিস হাসান, জসিম মিয়া, সালাহ উদ্দিন, মির্জা আনোয়ার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আলমগীর খা, উপজেলা সেচ্ছা-সেবকদলের সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক কামাল হোসেন জয়, সিনিয়র সহ-সভাপতি আসাদ খান,সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সানজারি সরকার চঞ্চল, আড়াইসিধা ইউনিয়ন সেচ্ছা সেবকদলের সাধারন সম্পাদক ইউনূছ ভূইয়া, উপজেলা সেচ্ছা-সেবকদলের প্রচার সম্পাদক উজ্জল সরকার, সহ-প্রচার সম্পাদক ছানাউল্লাহ, দপ্তর সম্পাদক আল-আমিন সাবের, সহ-দপ্তর সম্পাদক ফয়সল আহমেদ, সমাজ কল্যান সম্পাদক ফারুক মিয়া, সহ-সমাজ কল্যান সম্পাদক মোছা মিয়া, অন্যতম নেতা বাদল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে বিএনপিসহ ২০ দলের নেতা-কমীদের উপর নির্যাতন বন্ধ ও বিএনপি যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান। আর না হলে আরো কঠোর আন্দোলনের  ডাক দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ