,

আজ বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল যাচ্ছে ইসিতে

image_202698.ec_sangbad2412ডেস্ক রির্পোট : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের লক্ষ্যে আজ বিএনপি দলীয় প্রতিনিধি দল না পাঠিয়ে প্রাথমিকভাবে তাদের সমর্থক চার সদস্যের বুদ্ধিজীবীর একটি প্রতিনিধি দল যাচ্ছে নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি ঘোষিত তফসিল অন্তত এক সপ্তাহ পিছিয়ে দেওয়াসহ নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানাবে। সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের কৌশল নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যায় দলের সমর্থক বুদ্ধিজীবী ও শুভাকাঙ্ক্ষীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে মঙ্গলবার চিঠি দিয়েছেন তারা। আজ সকালে নির্বাচন কমিশন থেকে সাক্ষাতের সময়সূচি জানানো হবে। সূত্র জানায়, সময় দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মাহবুবউল্লাহ ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরী কমিশনে যাবেন।

মঙ্গলবার সন্ধ্যায় এমাজউদ্দীন আহমদের বাসভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেশ কয়েকজন শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার সাংবাদিকদের জানিয়েছেন, এটি শত নাগরিকদের নিয়মিত বৈঠক ছিলো। বৈঠকে দেশের চলমান পরিস্থিতির পাশাপাশি তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে