,

১০ বছরে টুইটার

4e0b39b890fabc4160efbc2aff10848e-3আন্তর্জাতিক ডেস্ক : ১০ বছরে পা দিয়েছে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার। ২১ মার্চ নয় বছর পূর্ণ করেছে জনপ্রিয় এই ওয়েবসাইট। ২০১৪ সালে আট বছর পূর্ণ করে ব্যবহারকারীদের নিজের কিংবা অন্য ব্যবহারকারীদের টুইটারে দেওয়া প্রথম বার্তা (টুইট) দেখার সুযোগ দিয়েছিল কর্তৃপক্ষ। এ সেবাটি এখনো https://discover.twitter.com/first-tweet ঠিকানায় পাওয়া যাবে। ২০০৬ সালের ২১ মার্চ মাত্র ১৪০ শব্দের মধ্যে খুদে ব্লগ লেখার সুবিধা নিয়ে চালু হয় টুইটার। গত বছরের ডিসেম্বরের তথ্য অনুযায়ী, এ ওয়েবসাইটে নিবন্ধিত সদস্যের সংখ্যা ৫০ কোটির বেশি, যার মধ্যে সক্রিয় ব্যবহারকারী প্রায় ২৮ কোটি ৪ লাখ।

এ ছাড়া প্রতি মাসে নিয়মিত টুইটার (www.twitter.com) ব্যবহার করেন ২৮ কোটি ৮ লাখের বেশি মানুষ। প্রতিদিন ৫০ কোটি টুইট প্রকাশিত হয় টুইটারে। সারা বিশ্বের জনপ্রিয় তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রভাবশালী দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানেরাও নিয়মিত টুইটার ব্যবহার করেন। ২০০৬ সালে প্রথম টুইট প্রকাশ করেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোর্সে। সে সময় অবশ্য টুইটারের বানান ছিলো Twttr!

টুইটারের প্রধান যোগাযোগ কর্মকর্তা গ্যাব্রিয়াল স্ট্রিকার বলেন, ‘নয় বছরের পূর্তির এ সময়ে আমরা আবারও বলতে চাই, টুইটার এমন একটি মাধ্যম যা সত্যিকার অর্থেই সাধারণ মানুষ ব্যবহার করতে চায়। বিশেষ করে সরাসরি টুইট করা (লাইভ টুইটিং), হ্যাসট্যাগের মতো জনপ্রিয় সেবাগুলো থাকায় দ্রুত এর জনপ্রিয়তা বাড়ছে। আমরা আমাদের ব্যবহারকারীদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং আরও এগিয়ে যেতে চাই।’

টুইটার ব্লগ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা