,

বাংলাদেশ-ভারত ম্যাচ সাজানো বলায় সভাপতির সমালোচনায় আইসিসি নির্বাহী

9131_1

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারদের সততা নিয়ে প্রশ্ন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাংলাদেশী সভাপতির তীব্র সমালোচনা করে সংস্থার প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন শুক্রবার বলেছেন, গড়াপেটার অভিযোগ ‘দুর্ভাগ্যজনক’ ও ‘ভিত্তিহীন’।

বার্তা সংস্থা এএফপি পরিবেশিত খবরে বলা হয়, আইসিসি সভাপতি মোস্তাফা কামাল দাবি করেছেন যে, বৃহস্পতিবার মেলবোর্নে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচটি ‘সাজানো’ ছিল।
মোস্তফা কামালা ক্রুদ্ধভাবে বলেন, রুবেল হোসেনের বলে ভারতের রোহিত শর্মা (১৩৭ রান করে শীর্ষ স্কোরার) ৯০ রানের সময় মিড উইকেটে ধরা পড়লেও তাকে আউট দেয়া হয়নি এ কারণে যে দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড দৃশ্যত বৈধ বলকে নো-বল কল করায়।
তবে রিচার্ডসন ওই দুই আম্পায়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব প্রদর্শনের অভিযোগ নাকচ করে দিয়েছেন।
রিচার্ডসন বলেন, ‘আইসিসি মোস্তফা কামালের মন্তব্য নোট করেছে। তা দুর্ভাগ্যজনক হলেও তিনি ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে তা করেছেন। আইসিসি সভাপতি হিসেবে আইসিসির ম্যাচ কর্মকর্তাদের সমালোচনা করার ক্ষেত্রে তাকে আরো সচেতন হওয়া উচিত।’
দক্ষিণ আফ্রিকার এই সাবেক উইকেটরক্ষক বলেন, নো বলের সিদ্ধান্তটি ছিল ৫০-৫০ কল। খেলার স্পিরিট হলো আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তার প্রতি অবশ্যই শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।

তিনি বলেন, ম্যাচ কর্মকর্তাদের ‘অন্য এজেন্ডা’ ছিল কিংবা তারা তাদের সেরা সামর্থ্য না দেখিয়ে অন্য কিছু করেছিলেন বলে যেকোনো অভিযোগ ভিত্তিহনি এবং সম্ভাব্য সবচেয়ে জোরালোভাবে প্রত্যাখ্যানযোগ্য।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা