,

রোহিত-রায়নার শতরানের জুটি, ২২২/৩

68366_rubelক্রীড়া ডেস্ক : রোহিত শর্মা ও অলরাউন্ডার রায়না শতরানের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে ভারত। ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা, অর্ধশতক পূর্ণ করেছেন রায়নাও। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতেরদুই ওপেনার দুর্দান্ত শুরু করলেও রানের লাগাম টেনে ধরেছে বাংলাদেশের বোলাররা। বিনা উইকেটে ৭৫ রান যোগ করার পর  ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩০ রান করা শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেন তিনি। পরের ওভারে ৩ রান যোগ করতেই কোহলিকে ফিরিয়ে দেন রুবেল হোসেন। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই কোহলি সাজঘরের পথে হাঁটেন ৩ রান করে। এর আগে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান সতর্ক সূচনা করেন।  এই দুই ওপেনারের ৭৫ রানের জুটি বেঁধে দলকে এগিয়ে নিতে থাকেন। কিন্তু তাদের এই যাত্রায় বাধা হয়ে দাড়ান সাকিব আল হাসান ও রুবেল হোসেন।  এরপর ১৯ রান করা রাহানেকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। কিন্তু একপ্রান্ত আগলে রাখেন রোহিত শর্মা। তিনি রাইনাকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন। ৪২ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২২৪ রান । এই মুহূর্তে রোহিত ১০০ ও রায়না ৬০ রানে ব্যাট করছেন। এর আগে নিউজিল্যান্ডের বিপরেক্ষ বিশ্রামে থাকা দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দলে ফিরেন কোয়ার্টার ফাইনালের ম্যাচে। টসে হারারর পর প্রথমে ব্যাট করার ইচ্ছে ছিল বাংলাদেশেরও এমনই জানিয়েছেন অধিনায়ক। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা