,

ঢাকা-চট্টগ্রাম সিটির ভোট ২৮ এপ্রিল

ডিসিসি-নির্বাচনডেস্ক রির্পোট : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ এপ্রিল একযোগে এ তিন সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে ইসি সচিবালয়ের সভাকক্ষে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন।

বৈঠকের আগে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছিলেন, এ বৈঠক শেষে ডিসিসি ও সিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার করা হবে।

এর আগে সর্বশেষ ২০০২ সালের ২৫ এপ্রিল ডিসিসি নির্বাচন হয়েছিল। দীর্ঘ ৭ বছর সীমানা ও আইনি জটিলতার কারণে ডিসিসি নির্বাচন আটকে ছিল। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে সীমানা নির্ধারণের গেজেট ইসিতে পৌঁছলে নির্বাচন কমিশন ডিসিসি নির্বাচনের তোড়জোড় শুরু করে। দীর্ঘ প্রতিক্ষার পর আজ বুধবার ডিসিসির দুই সিটিসহ চট্টগ্রাম সিটি করপোরেশনেরও তফসিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ড আছে। এতে ভোটার আছে ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। আর দক্ষিণে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন।

এছাড়া চট্টগ্রামে ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন ভোটার আছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা