,

চলতি পথে হঠাৎ দেখা প্রাক্তন প্রেমের সাথে? জেনে নিন কী করবেন

downloadলাইফস্টাইল ডেস্ক : ইদানীং অনেক দ্রুত সম্পর্ক গড়ে এবং ভেঙে ফেলা যায়। কিন্তু ভাঙাগড়ার এই খেলার পর মন থেকে স্মৃতি খুব সহজে দূর করে ফেলা যায় কি? চোখের আড়াল হলে মনের আড়াল হয় ঠিকই কিন্তু তিনি যদি হঠাৎ চোখের সামনে পড়েন তাহলে কি আগের সেই মধুর বা বিষাদের স্মৃতি মনে পড়ে না? সবই মনে পড়ে যায়। আর তখন একটু অস্বাভাবিক আচরণ করে ফেলেন অনেকে। কিন্তু এধরনের পরিস্থিতিতে অস্বাভাবিক আচরণ করাটা খারাপ আকার ধারণ করতে পারে। জানতে চান কীভাবে সামাল দেবেন এমন পরিস্থিতি? চলুন জেনে নেয়া যাক।

১) অশান্ত হবেন না
পুরনো স্মৃতি তা মধুরই বা ব্যথারই হোক মনে পড়লে মন অশান্ত হয়ে উঠে। কিন্তু চলতি পথে প্রাক্তন প্রেম নজরে পড়লে একেবারেই অশান্ত হয়ে পড়া যাবে না। কষ্টের স্মৃতি মনে করে আবেগিও হবেন না। সবচাইতে ভালো হয় যদি পাত্তাই না দেন মনের অশান্তভাবকে

২) যতোটা সম্ভব স্বাভাবিক আচরণ করুন
হুট করে দেখা হলে চোখ-মুখ কালো করে উল্টো দিকে হাঁটা দেয়ার প্রয়োজন নেই একেবারেই। স্বাভাবিক থাকুন এবং যা করছিলেন তাই করুন। যদি বন্ধুবান্ধব সাথে থাকে তাহলে তাকে এরিয়েই যান।

৩) প্রয়োজনে কুশলাদি বিনিময় করুন
তিক্ততা থেকে ব্রেকআপ হলে কুশলাদি বিনিময় একটু কঠিন কাজই বটে। কিন্তু তারপরও যা চলে গিয়েছে তা তো গিয়েছেই। তার পক্ষ থেকে যদি কুশলাদি বিনিময় হয় তবে আপনি চুপ না থেকে একটু হলেও কথা বলুন। এরপর চলে আসুন সামনে থেকে।

৪) যদি তিনি অন্য কারো সাথে থাকেন
যদি আপনার প্রাক্তন প্রেম অন্য আরেকজনের সাথে থাকেন অর্থাৎ আপনি বুঝতে পারছেন পাশের মানুষটির সাথে তিনি বর্তমানে সম্পর্কে আছেন তাহলে বিষয়টি স্বাভাবিকভাবেই নিন। মুখ-চোখ কালো করে আপনার প্রাক্তন প্রেমকে বুঝতে দেবেন না আপনি ঈর্ষান্বিত বা দুঃখিত এই ব্যাপারে।

৫) যদি আপনি অন্য কারো সাথে থাকেন
আপনার বর্তমান প্রেমের সাথে থাকার সময় যদি প্রাক্তন প্রেম নজরে পড়ে তাহলে তাকে এড়িয়ে চলাটাই ভালো। যদি আপনার অতীত সম্পর্কে আপনার বর্তমান প্রেম জেনেও থাকে তবুও এড়িয়ে যাবেন। এই কাজটি আপনার বর্তমান সম্পর্কের জন্য ভালো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ