,

শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হরতাল বাড়ল

hortal_4ডেস্ক রির্পোট : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে ফেরত দেওয়ার দাবিতে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত আরও ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। পাশাপাশি বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জোট। এ ছাড়া আগামী শুক্রবার সালাহ উদ্দিনের জন্য ধর্মীয় উপাসনালয়গুলোতে দোয়া ও প্রার্থনা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলু এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর সাত দিন অতিবাহিত হলেও তাঁকে মুক্তি দেওয়া কিংবা আদালতে হাজির করা হয়নি। সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদারসহ দেশব্যাপী আরও অনেক নেতা-কর্মীর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। সালাহ উদ্দিনকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে সাজানো গল্প ফাঁদা হয়েছে এবং শীর্ষ পর্যায় থেকে উৎকট ব্যঙ্গবিদ্রূপ করা হয়েছে। এতে তাঁর পরিবারের এবং আমাদের উৎকণ্ঠা তীব্র হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা