,

নাসিরনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিবন্ধী খুন

khonস্টাফ রিপোর্টার নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে  চমক বাদশা নামে এক প্রতিবন্ধিকে (বোবা) খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে  পুলিশ উপজেলার গুনিয়্উাক ইউনিয়নের নিশ্চিন্তপুর মাঠ  থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। নিহত প্রতিবন্ধি চমক বাদশা (৪০) নিশ্চিন্তপুর গ্রামের মাস্টার মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে নিশ্চিন্তপুর দেওরাত গ্রামের মৃত রুফু মিয়ার পুত্র গণি মিয়া তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। দূর্বৃত্তরা ওই বোবাকে ধারালো দা দিয়ে মাথায়, শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে  বাড়ীর পূর্ব উত্তর দিকে লাশ ফেলে রাখে। আজ সকালে প্রতিবেশিরা বোবা চমক বাদশার লাশ  পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে। নিহতের পরিবারের লোকজনের দাবী পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশি লোক জন এই ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারী এস.আই মহিউদ্দিন সুমন জানান, নিহতের মাথায় ও সারা শরীরের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে