,

ফখরুল-ফালু-রিজভীর জামিন নামঞ্জুর

image_198911.mirza-fakhru (6)ডেস্ক রির্পোট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা আদালত। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা পৃথক পাঁচ মামলায় আসামিপক্ষের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস এ আদেশ দেন।

মির্জা ফখরুলের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় ২ মামলায়, মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে মিরপুর থানায় এবং রুহুল কবির রিজভীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দুই মামলায় তাদের আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা জামিনের আবেদন করেন। ৬ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পল্টন ও মতিঝিল থানায় করা পৃথক দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

২০১৫ সালের ১ ফেব্রুয়ারি রাত ৮টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে মিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের হাতে আটক হন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আটকের পর যাত্রাবাড়ী থানার দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ