,

দাতিয়ারায় চিহ্নিত অপরাধীদের দৌরাত্বে সর্বস্তরের মানুষের সভায় উদ্বেগ : পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার আহবান

B Baria Mapআমিরজাদা চৌধুরী : শহরের দাতিয়ারা মহল্লায় মাদক ব্যবসা, একের পর এক চুরি-ছিনতাই,চাদাবাজি ও  সন্ত্রাসী ঘটনার মুখে শনিবার এলাকার সর্বস্থরের লোকজনের এক সভা হয়। সাবেক কমিশনার হাজী জুরু মিয়ার সভাপতিত্বে এবং এডভোকেট মো: শাহপরানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম,জসিম উদ্দিন,জাফর ইকবাল,আশরাফ খান আশা প্রমুখ। সভায় সাম্প্রতিক সময়ে এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের তৎপরতা, দিনদুপুরে ছুরি হাতে নিয়ে এলাকায় মহড়া, বিভিন্ন বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা,নতুন ঘরবাড়ি নির্মানকারীদের কাছ থেকে চাদা আদায়,চাদা না দিলে নির্যাতন করার ঘটনা তুলে ধরেন ভূক্তভোগীরা। রাতে বিভিন্ন বাসা বাড়িতে চুরির ঘটনা বৃদ্ধির বিষয়টিও সভায় তুলে ধরা হয়। এসব ঘটনার সাথে মোড়াইল ও নাগরবাড়ির চিহ্নিত কিছু অপরাধীর সম্পৃক্ততার কথা জানিয়ে সভায় বক্তারা বলেন  এসব অপরাধীদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। বর্তমানে এই দুর্বৃত্তরা দিনে-রাতে প্রকাশ্যে দাতিয়ারার বিভিন্নস্থানে বিশেষ করে দাতিয়ারা-পুনিয়াউট সড়ক সংলগ্ন এলাকার বাসাবাড়িতে এবং সড়কের উত্তরাংশের জমিতে বাড়িঘর নির্মান করে বসবাসকারীদের ব্যাপক অত্যাচার এবং একের পর এক  অপরাধ সংগঠিত করে এলাকার জনজীবনে এক ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে । এই দুর্বৃত্তরা দিনের বেলায় ছোরা হাতে ঘুরে বেড়িয়ে ত্রাসের সৃষ্টি করছে। রাতে বিভিন্ন বাসা বাড়িতে  হানা দিয়ে চুরি-ডাকাতি করছে। এই অবস্থায় এলাকায় মাদক ব্যবসার ঘাটি চিহ্নিত করে তা বন্ধ, চিহ্নিত অপরাধী-দুর্বৃত্তদের প্রতিহত করার জন্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। পাশাপাশি পুলিশ প্রশাসনকে অবিলম্বে এসব দাগী অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার আহবান জানানো হয়। সভায় দাতিয়ারা এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও ডাষ্টবিন নির্মান করার দাবী জানানো হয়।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ