,

আদালতে আগুন, বিএনপি নেতা চাঁনসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

67715_Barisalডেস্ক রির্পোট : বরিশাল জজ কোর্ট কম্পাউন্ডের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন দেয়ার ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল শুক্রবার কোতয়ালী মডেল থানায় এসআই মজিবুর রহমান বাদী হয়ে ওই মামলাটি (১৮/১৫) দায়ের করেন। এতে বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সেসময় ঘটনাস্থলে বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, উজিরপুর ও বানারীপাড়া উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জন নিরাপত্তা আদালতের সেরেস্তা টিনশেড ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে আদালতের আসবাবপত্র এবং ৮০ ভাগ নথি পুড়ে গেছে। রাতে জেলা প্রশাসক মো. শহীদুল আলম, বরিশাল মেট্রো পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন আদালতের ভবনটি আওয়ামী লীগ অফিস ও রিপোর্টাস ইউনিটির সঙ্গেই অবস্থিতি। সেখানে দিনরাত প্রচুর লোকজনের আনোগোনা। আর এই বয়সে আমি যাব আগুন দিতে। সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বলে তিনি জানান। তার নামের মামলাটি হয়রানিমূলক বলে তিনি দাবি করেন। 

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী