,

বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত?

cdb8f2ad8d519881df890e92d050f48a-India-vs-BDক্রীড়া ডেস্ক : কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে কাকে চাইতেন মহেন্দ্র সিং ধোনি? উত্তরটা হয়তো ইংল্যান্ড! অবাক হচ্ছেন? হারতে হারতে তলানিতে ঠেকা ইংলিশদের এ ভঙ্গুর আত্মবিশ্বাসের সুযোগ যেকোনো অধিনায়কই নিতে চাইবেন। ধোনি তার ব্যতিক্রম নন। তবে ভারত অধিনায়ক কী চাইছেন, না জানা গেলেও সুনীল গাভাস্কার তো বলেই দিলেন, বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডই হতো তাঁদের সহজ প্রতিপক্ষ! 

অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারানোর পর ভারতীয় কিংবদন্তি বলেছেন, ‘কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডই ভারতের জন্য সহজ প্রতিপক্ষ হতো।’ ইতিহাস, ঐতিহ্য, ঐশ্বর্য থাকলেও ক্রিকেট-ফুটবলে ইংলিশদের অর্জন সামান্যই। গাভাস্কার তাই ইংল্যান্ডকে দিলেন একটা মোক্ষম খোঁচা, ‘ক্রিকেট, ফুটবল দুটোতেই ইংল্যান্ড একটা ‘‘ওভাররেটেড’’ দল।’ 

আগেও গাভাস্কারের প্রশংসা পেয়েছেন মুশফিকুর রহিম। এ দফাও পেলেন, ‘বাংলাদেশের এ সাফল্যের অন্যতম কারিগর মুশফিকুর রহিমের ধারাবাহিকতা। অভিষেক থেকে এখন পর্যন্ত তার অবিশ্বাস্য উন্নতি। মূলত তার সহযোগিতায় মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে শতক।’ বাংলাদেশ সমর্থকদের বরাবরই পছন্দ করেন গাভাস্কার। কদিন আগেও প্রশংসা-বন্যায় ভাসিয়েছিলেন বাংলাদেশি সমর্থকদের। এবারও তা-ই, ‘বাংলাদেশি সমর্থকেরা অসাধারণ। উপমহাদেশের সমর্থকদের আলাদা একটা ধরন আছে। তারা খেলায় উত্তেজনা নিয়ে আসে। বহুদিন ধরে বাংলাদেশি সমর্থকেরা সাফল্যের জন্য অপেক্ষা করছে। চূড়ান্তভাবে এখন দলটা এগিয়েছে।’

আট বছর আগে, ‘ভারতকে ধরে দিবানি’ মন্ত্রে পোর্ট অব স্পেনে গর্জে উঠেছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেদিন ‘নড়াইল এক্সপ্রেসে’র সামনে রীতিমতো টালমাটাল ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। ৯.৩ ওভারে ৩৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মাশরাফি। এ বিশ্বকাপে শেষ আটের যুদ্ধে আবারও বাংলাদেশ-ভারত লড়াই হওয়ার সমূহ সম্ভাবনা। ২০০৭ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনতে পারবে মাশরাফির দল?

মানসিকভাবে দারুণ চাঙা বাংলাদেশ অধিনায়ক অবশ্য এখনই ভারতকে নিয়ে ভাবতে চাইছেন না। গতকাল ম্যাচের পর স্টার স্পোর্টসকে বললেন, ‘আমি কেবল একটি স্মৃতিই মনে করতে পারি, ওই ম্যাচে ‘‘ম্যান অব দ্য ম্যাচ’’ হয়েছিলাম। সেটাও অনেক আগের কথা, প্রায় আট বছর তো হবেই। মনে হয় না, ওটা এখন তেমন কোনো সাহায্য করবে। তবে নির্দিষ্ট দিনে যদি আমরা ভালো খেলতে পারি, ভিন্ন কিছুই হবে। তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ম্যাচ রয়েছে। এ ম্যাচে আমাদের ভালো খেলতে হবে, যেন ভারতের বিপক্ষে দারুণ আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ