,

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারির ছুরিকাঘাতে প্রাণ কোম্পানির প্রতিনিধি নিহত

death-pran-300x205নিজস্ব প্রতিবেদক : শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া পিটিআই স্কুল মোড়ে দিনদুপুরে ছিনতাইকারির উপুর্যপরি ছুরিকাঘাতে প্রাণ কোম্পানির এক মার্চেন্ডাইজার (প্রতিনিধি) নিহত হয়েছে। তার নাম ছফির উদ্দিন ভূঁইয়া (২৮)। সে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেব নগরগ্রামের আব্দুস সালাম মিয়ার পুত্র। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত ছফিরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা কাউতলীর কবির জানান, পিটিআই স্কুলের সামনে রক্তাক্ত আহত অবস্থায় দীর্ঘক্ষন পড়ে থাকতে দেখে একটি ইজিবাইকে তুলে তাকে তিনি সদর হাসপাতালে নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সে সিএনজি দিয়ে যাচ্ছিল। ছিনতাইকারীরা তার সিএনজি গতিরোধ করে তার কাছে থাকা ক্যামেরা ও অন্যান্যা মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সে বাধা দিলে ছিনতাইকারীরা তার ডান পায়ের উরু এবং হাটুতে উপর্যুপরি ছুরিকাঘাত করে। দীর্ঘ সময় ঘটনাস্থলে সে পড়ে থাকলেও কেউ তাকে উদ্বারে এগিয়ে আসেনি।
পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফরাজুর রহমান জানান অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে তাকে মৃত দেখতে পাই। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র দাশ বলেন, ঘটনার তদন্ত চলছে।   


 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে