বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান আহসানুল হকের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

11034164_1016219458403157_2217460601213080358_nস্টাফ রিপোর্টার সরাইল :  বর্ষীয়ান রাজনীতিবিদ,মুক্তিযোদ্ধা, নাসিরনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ,গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি  মোঃ আহসানুল হক মাস্টার(৬৮) বুধবার দিবাগত রাত ১২ টায় মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিহি— রাজেউন)। দীর্ঘদিন যাবৎ তিনি ডায়বেটিসে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী , ২ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে প্রথম জানাযা ও পরে বাদ জোহর নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয়  জানাযা শেষে  নিজ গ্রামের বাড়ি উপজেলার নুরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উপজেলা পরিষদ চত্বরের জানাযায় সাবেক সাংসদ এস এম সাফি মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ,  সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলামনূর , থানা অফিসার ইনচার্জ  মোঃ আবদুল কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান চৌধুরী, ডাঃ রায়হানুল হক, সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,আবুল হোসেন,বরকত উল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ,মুক্তিযোদ্ধা, নাসিরনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টি (আন্দালিব প্রার্থ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ,গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি  মোঃ আহসানুল হক মাস্টার জাতীয় পার্টি (এরশাদ) থেকে দুইবার নিবাচির্ত সাবেক সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হক কাপ্তান মিয়ার ছোট ভাই। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আজাহারুল হকের বড় ভাই । দীর্ঘ দুই মাস লড়াই করে বুধবার রাতে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোঃ ছায়েদুল হক এমপি, সাবেক সংসদ সদস্য এস এম সাফি মাহমুদ, উপজেলা পরিষদ  চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুনীল দত্ত ও  নাসিরনগর প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক