,

৬ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৩৩৯ রান

pk crআরব আমিরাতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৩৯ রানের বিশাল সংগ্রহ গড়েছে পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুর বিপর্যয় সত্ত্বেও ব্যাটসম্যানদের নৈপুণ্যে স্বস্তিকর এক সংগ্রহের পথে হেঁটেছে মিসবাহ-উল হকের ছেলেরা।
ইনিংসের শুরুতেই, অর্থ্যাৎ​ দলীয় ১০ রানের মাথায় নাসির জামশেদ ফিরে যাওয়ার পর যে বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছিল তাকে কাটিয়ে উঠে দ্বিতীয় উইকেট জুটিতে ১৬০ রা​ন যোগ করেন আহমেদ শেহজাদ ও হারিস সোহেল। শেহজাদের দুর্ভাগ্য যে মাত্র ৭ রানের জন্য তিনি সেঞ্চুরিটা করতে পারেননি। সোহেল আউট হন ৭০ রানে। এই দুই ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর শোয়েব মাকসুদ (৪৫) ও মিসবাহ উল হকের (৬৫) দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথটা সুগম হয় পাকিস্তানের। শেষের দিকে উমর আকমলের ১৯ রানের সঙ্গে শহীদ আফ্রিদির মাত্র ৭ বলে ২১ রান পাকিস্তানের সংগ্রহকে নিয়ে যায় ৩৩০-এ।
শহীদ আফ্রিদি আজকের ম্যাচে স্পর্শ করেছেন তাঁর আট হাজার রানের মাইল ফলক। চতুর্থ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এই অনন্য সংগ্রহের মালিক হয়েন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা