,

যেসব কারণে আপনি কফি সহ্য করতে পারেন না

coffeeলাইফস্টাইল ডেস্ক : চোখের পাতা না ফেলে দিব্যি মগের পর মগ কফি পান করে যেতে পারেন অনেকে। আবার কেউ কেউ কফি সহ্য করতে পারেন না মোটেই। মাত্র এক কাপ কফি পানের পরেই তাদের অস্থির লাগতে থাকে। এমনটা কেন হয়ে থাকে?

যারা কফি পানে অভ্যস্ত তারা যতই কফি পান করুন না কেন, তাদের ঘুমে তেমন কোনো সমস্যা হতে দেখা যায় না। কিন্তু যারা অভ্যস্ত নন তাদের জন্য একটু কফি পানেই রাতের ঘুম হারাম হয়ে যায়। সমস্যাটা কি তবে কফিতে? না, কফি ক্ষতিকর কিছু নয়। দিনে ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন বা চার কাপ পর্যন্ত কফি গ্রহণ করাটা নিরাপদ। এর বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। কিন্ত সবাই কফি সহ্য করতে পারেন না। এর পেছনে থাকতে পারে বেশ কিছু কারণ।

) আপনি নিয়মিত কফি পান করেন না
যারা নিয়মিত কফি পান করেন, তাদের ওপর কফির প্রভাব তেমন দেখা যায় না। কিন্তু আপনি যদি নিয়মিত কফি পান না করেন, মাঝে মাঝে শখ করে কফি পান করে থাকেন তবে আপনার অনভ্যস্ত শরীরে অবশ্যই কফির প্রতিক্রিয়া দেখা যাবে।

২) বংশগতভাবেই আপনার কফি সহ্য করার ক্ষমতা কম
কফি পান করলে আমাদের শরীর ও মন যেভাবে চাঙ্গা হয়ে ওঠে, সে প্রক্রিয়াটির সাথে মস্তিষ্কের অ্যাডিনোসিন রিসেপ্টরের সংযোগ আছে। কফি পানের ফলে ডোপামিনের মতো প্রাকৃতিক উদ্দীপকগুলো স্বাধীনভাবে শরীরে ছড়িয়ে যেতে পারে এবং আমাদের শারীরিক ও মানসিক উদ্দীপনা দিয়ে থাকে। একেক মানুষের মস্তিষ্কে ক্যাফেইনের এই প্রভাব বিভিন্ন মাত্রায় দেখা যায় এবং এ ব্যাপারটি তাদের বংশগতির সাথে জড়িত।

৩) আপনি বিশেষ কোনো ওষুধ খাচ্ছেন নিয়মিত
কিছু কিছু অ্যান্টিবায়োটিক, অ্যাজমার ওষুধ, একিনাশিয়া জাতীয় ওষুধ কফি পানের পার্শ্বপ্রতিক্রিয়াগুলোকে বাড়িয়ে দেয়। ফলে কফি পানের পর বেশি মাত্রায় প্রতিক্রিয়া দেখায় আমাদের শরীর।

৪) আপনার অ্যাংজাইটি ডিজঅর্ডার আছে
আপনার যদি অ্যাংজাইটি ডিজঅর্ডার থেকেই থাকে, তবে ক্যাফেইন গ্রহণের ফলে আপনার রোগের উপসর্গ প্রশমিত হবার পরিবর্তে আরও বেড়ে যেতে পারে। দেখা দিতে পারে প্যানিক অ্যাটাক এবং অনিদ্রা।

৫) আপনার শরীরের মেটাবলিজম ধীর
মেটাবলিজম অর্থাৎ শরীরে ক্যাফেইন হজম হয়ে যাবার প্রক্রিয়াটি লিভারের একটি এনজাইমের ওপর নির্ভরশীল। একেক জনের মেটাবলিজমের গতি একেক রকম হয়। আপনার মেটাবলিজম ধীর হলে অনেক বেশি সময় ক্যাফেইন আপনার শরীরে থেকে যাবে এবং তার প্রতিক্রিয়া বজায় থাকবে।

৬) আপনি একজন পুরুষ
অদ্ভুত হলেও সত্যি, একই পরিমাণ কফি পানের পর নারীর চাইতে পুরুষের শরীরে এর প্রভাব বেশি প্রকট হয়ে থাকে।

৭) আপনি জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণ করছেন
যেসব নারী জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণ করছেন, তাদের মেটাবলিজম ধীর হয়ে যায় ফলে তারা ক্যাফেইনের প্রভাব কম সহ্য করতে পারেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর