,

স্যামসাংয়ের কর্মী ভাগাচ্ছে অ্যাপল!

a2f92194b1cbded57e4fb636fc10d5af-appleআন্তর্জাতিক ডেস্ক : বেশি বেতন-বোনাসের লোভ দেখিয়ে স্যামসাং থেকে কর্মী ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অ্যাপলের বিরুদ্ধে। সিগন্যাল ও ভিজুয়াল প্রসেসিং ম্যানেজমেন্ট বিভাগের কর্মীদের ওপর মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের চোখ পড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের একটি সূত্রের বরাতে দক্ষিণ কোরিয়ার দ্য কোরিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাংয়ের অভিজ্ঞ টেকনিশিয়ান ও প্রকৌশলীদের টোপ দিচ্ছে অ্যাপল। কাজে অধিক স্বাধীনতা, বেশি বেতন ও অন্যান্য সুবিধার কথা বলে স্যামসাং থেকে ব্যাটারি প্রযুক্তি-সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ভাগিয়ে নিচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি অ্যাপল গাড়ি তৈরি করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্যামসাংয়ের এক কর্মকর্তা কোরিয়া টাইমসকে জানিয়েছেন, ‘অ্যাপলের গাড়ির ব্যবসা নতুন। এ ক্ষেত্রে তাদের দক্ষ লোক দরকার। শীর্ষ পর্যায়ের মানবসম্পদ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে এখন স্যামসাংয়ের ব্যাটারি বিশেষজ্ঞদের কাজে লাগাচ্ছে প্রতিষ্ঠানটি।

যদিও বিভিন্ন ক্ষেত্রে অ্যাপল ও স্যামসাং পরস্পরের প্রতিদ্বন্দ্বী, তবুও অ্যাপলকে ডিসপ্লে, প্রসেসর ও ডিআরএএমের জন্য স্যামসাংয়ের ওপর নির্ভর করতে হয়।

অবশ্য, কর্মী ভাগিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে অ্যাপল কোনো মন্তব্য করেনি।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস