,

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন

Brahmanbaria Pic-03আমিরজাদা চৌধুরীব্রাহ্মণবাড়িয়ায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা প্রশাসন আয়োজিত বই মেলায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এমদাদুল বারী,পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম. পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হারুন অর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুখলেছুর রহমান খাঁন।
মেলায় বিভিন্ন বই নিয়ে ২০টি স্টল স্থান পায়। প্রথম দিনে মেলায় ছিল ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভীড়।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা