,

তিস্তা সমস্যা সমাধানের আশ্বাস

tistaবাংলাদেশ ও ভারতের সমস্যা বিবেচনা করে তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করা হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বলেছেন, তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে সবসময় ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন।

আর, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভারতের সংসদের (লোকসভা) অধিবেশনে সীমান্ত চুক্তি অনুমোদন হয়ে যাবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্থ করেছেন সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তার সঙ্গে একান্ত সাক্ষাতে মমতা এ আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর সাখে বৈঠকের পরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের বৈঠকের বিষয় নিয়ে ব্রিফ করেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, বৈঠকে মমতা বলেছেন, আমি তিস্তার ব্যাপারটি জানি। আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ আমারও দেশ। আমরা পরস্পরের স্বার্থ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে থাকি এবং স্বার্থসংরক্ষণের চেষ্টা করি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এলেও মমতার এই সফরে তিস্তা চুক্তি ও স্থল সীমান্ত চুক্তির জট খোলার আশা করে আসছে বাংলাদেশ।

এর আগে, গণভবনে মধ্যাহ্ন ভোজেও অংশ নেন মমতা। বেলা সোয়া ২টার দিকে তিনি গণভবন থেকে বের হয়ে যান।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ