,

জেলখানায় সালমানের তিন দিন

f28fddc117222654ea867eea61bfd7cb-salman

বিনোদন প্রতিবেদক : বলিউডের অভিনেতা সালমান খানের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে ‘কয়েদি নাম্বার ২১০’ ছবি নির্মাণ করছেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রকাশ ঝা। ১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় বিরল প্রজাতির ব্ল্যাকবাক হরিণ শিকার করায় সালমানের বিরুদ্ধে যোধপুরে মামলা হয়। এ জন্য তিন দিন কারাগারে বন্দী থাকতে হয়েছিল তাঁকে। সেখানে একই সেলে হত্যা মামলার আসামি মহেশ শিয়ানির সঙ্গে ছিলেন সালমান। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন মহেশ। 
কারাগারে ২১০ নম্বর কয়েদি হিসেবে তিন দিন ছিলেন সালমান। সেখানে তাঁর থাকার অভিজ্ঞতা নিয়েই নির্মিত হচ্ছে ‘কয়েদি নাম্বার ২১০’। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে উসমান খানকে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। 
সম্প্রতি কারাগারে সালমানের সঙ্গে থাকার অভিজ্ঞতার কথা জানিয়ে মহেশ বলেন, সালমানের সঙ্গে জেলের ভেতর ক্যারম খেলতেন তিনি। জেলের সব আসামির সঙ্গে হৃদ্যতাপূর্ণ আচরণ করতেন সালমান। তিনি মহেশসহ আরও কয়েকজন আসামির জামিনের জন্য অর্থ দেবেন বলেও কথা দিয়েছিলেন। 
মহেশ আরও বলেন, জেল থেকে চলে যাওয়ার আগে তাঁকে নিজের পরনের পোশাক দিয়েছিলেন সালমান। শুধু তা-ই নয়, তিনি স্মৃতিচিহ্ন হিসেবে মহেশের পোশাকও নিয়ে গিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা