বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান

21 padokসমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক পেলেন দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০১৫ সালের একুশে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদকপ্রাপ্তদের বিভিন্ন অবদানের মধ্যে ভাষা আন্দোলনে একটি, মুক্তিযুদ্ধে একটি, ভাষা ও সাহিত্যে দুটি, শিল্পকলায় তিনটি, শিক্ষায় দুটি, গবেষণায় একটি, সাংবাদিকতায় একটি, গণমাধ্যমে একটি ও সমাজসেবায় তিনটি পদক দেওয়া হয়।
 
পদকপ্রাপ্তরা হলেন : ভাষা আন্দোলনের জন্য পিয়ারু সরদার (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্যে অধ্যাপক দ্বিজেন শর্মা ও মুহম্মদ নূরুল হুদা, শিল্পকলায় আবদুর রহমান বয়াতি (মরণোত্তর), এস এ আবুল হায়াত ও এ টি এম শামসুজ্জামান, শিক্ষায় অধ্যাপক ডা. এম এ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, সাংবাদিকতায় কামাল লোহানী, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্ণাধারা চৌধুরী, সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী।  

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা