,

আজ ঢাকা আসছেন মমতা

momotaছিটমহল বিনিময় ও তিস্তার পানি বন্টন চুক্তিসহ দ্বি-পাক্ষিক বিষয়ে আলোচনার জন্য অবশেষে আজ ঢাকা আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে কলকাতার দমদমে নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে। ভারতের এই মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে আসছেন কলকাতার চলচ্চিত্র ও সংগীত জগতের একঝাঁক জনপ্রিয় তারকা।

তাদের মধ্যে রয়েছে কলকাতা চলচ্চিত্রের নায়ক প্রসেনজিৎ, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও নায়ক দেব, নায়িকা মুনমুন সেন এবং সংগীতশিল্পী কবির সুমন ও নচিকেতাসহ আরো অনেকে। জানা গেছে, আজ বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন মমতা। 

এর আগে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল মমতার। কিন্তু তিস্তার পানি বন্টন চুক্তিতে রাজি না হওয়ায় সে যাত্রা বাতিল করেন তিনি। অবশেষে সেই চুক্তির বিষয়ে আলোচনা করার জন্য বাংলাদেশে আসছেন তিনি। তবে চুক্তি আদৌ আলোর মুখ দেখবে কি না সে বিষয়ে এখন পর্যন্ত দায়িত্বশীল ব্যক্তিরা মুখ খোলেননি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা