,

৭৬ রানে জিতলো ভারত : ভারত ৬,পাকিস্তান ০!

pk inবিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭৬ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাটিং শেষে পাকিস্তানকে ৩০১ রানের টার্গেট দেয় ভারত। জবাবে ৪৭ ওভারে ২২৪ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করে মিসবাহ-উল-হক। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ শর্মা। আজ অ্যাডিলেডে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দলীয় ৩৪ রানেই রোহিত শর্মার উইকেট হারায় তারা। তবে দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ানের সঙ্গে ১২৯ রানের জুটি গড়ে শক্তিশালী ভিত্তি গড়ে দেন বিরাট কোহলি। ৭৩ রান করে রান আউট হন ধাওয়ান। তৃতীয় উইকেটে সুরেশ রায়নার সঙ্গে কোহলি ১১০ রান সংগ্রহ করলে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ভারত। কোহলি আউট হন ১০৭ রান করে। ৮ চারে ইনিংসটি সাজান তিনি। রায়না করেন ৭৪ রান। তবে শেষদিকে ব্যাটসম্যানরা প্রত্যাশিত রান করতে ব্যর্থ হলে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩০০ রানে থামে ভারতের ইনিংস। শেষ ৫ ওভারে ২৭ রানে ৫ উইকেট হারায় ভারত। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানে ৫ উইকেট নিয়েছেন সোহেল খান।

বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হারের ইতিহাস পাল্টাতে পারলেন না মিসবাহ বাহিনী। এ পর্যন্ত ৬বারের দেখায় সবকটাতেই হেরেছে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ