,

দগ্ধ শ্রমিকদের আর্থিক সহায়তা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

DMCH_Burn_Unitডেস্ক রির্পোট : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে দগ্ধ ৪৯ শ্রমিককে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ২৪ শ্রমিকের হাতে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করেন মন্ত্রী।

রোববার ঢামেক বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে তিনি এ আর্থিক সহায়তা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য শিরীন আকতার, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক লীগ সভাপতি শুকুর আহমেদ, ঢামেক পরিচালক ব্রি. জে. মুস্তাফিজুর রহমান ও বার্ন ইউনিটের চিকিৎসকরা।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ঢামেক বার্ন ইউনিটের তৃতীয় তলার সভা কক্ষে দগ্ধ রোগীদের এই আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় মন্ত্রী বলেন, গত ৪০ দিনে রাজনীতির নামে সন্ত্রাসের কারণে যারা দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। নাশকতাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি মারতে হয়, তাহলে আমাদের মারেন। নিরীহ মানুষকে নয়।

এছাড়া সহিংসতায় যারা দগ্ধ হয়ে কাজে অক্ষম হয়েছেন, তাদের কাজের ব্যবস্থা করার আশ্বাস দেন মন্ত্রী। প্রয়োজনে তাদের বড় অঙ্কের আর্থিক সহযোগিতা দেবেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা