,

‘বিএনপির আন্দোলনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে’

63901_tofayelডেস্ক রির্পোটবিএনপির চলমান হরতাল, অবরোধ ও নাশকতায় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, পাকিস্তান পুরোপুরিভাবে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে সহযোগীতা করছে। আজ দুপুরে ধানম-িস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। তোফায়েল বলেন, এটার মধ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে পাকিস্তান দুতাবাসের একজন কর্মকর্তা এর সঙ্গে জড়িত। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য পাকিস্তান সরাসরি খালেদা জিয়ার আন্দোলনকে সহযোগীতা করছে। তিনি বলেন, বিএনপি জামায়াত যা করছে এটা কোন আন্দোলন নয়। এটা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি তৎপরতা। এসবের বিরুদ্ধে পৃথিবীর কেউ কোথাও আপোষ করে নাই। সন্ত্রাস নাশকতা ও জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে কোন সংলাপ নয়। গত ৫ই জানুয়ারি বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল উল্লেখ করে প্রবীণ এই নেতা বলেন, খালেদা জিয়া গুলশান কার্যালয়ে এখন যা করছেন, ঐদিন সমাবেশ করতে দিলে পল্টনের কার্যালয়ে বসে তিনি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতেন। খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, তিনি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু তিনি পারবেননা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে তিনি ব্যহত করতে পারবেননা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর