বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাকে বিনা মূল্যে উইন্ডোজ ১০

41975b791bd8e71f54c0335ec77abdd9-parallels (1)আন্তর্জাতিক ডেস্ক : অ্যাপল পণ্য ব্যবহারকারীদের মধ্যে যাঁরা উইন্ডোজ ১০ সফটওয়্যারটি পছন্দ করেছেন, তাঁরা বিনা মূল্যে এটি তাঁদের ম্যাকে ব্যবহার করে দেখার সুযোগ পাচ্ছেন।

ডেস্কটপ ও সার্ভার ভারচুয়ালাইজেশন সফটওয়্যার নির্মাতা প্যারালেল ইনকরপোরেশন সম্প্রতি প্যারালেল ডেস্কটপ ১০ নামে একটি সফটওয়্যার অবমুক্ত করেছে, যার মাধ্যমে ম্যাক ব্যবহারকারীরা উইন্ডোজ ১০ সফটওয়্যারে টেকনিক্যাল প্রিভিউ বা প্রাক-সংস্করণটি ব্যবহার করে দেখতে পারবেন। উইন্ডোজ আইএসও ফাইল, ক্রোম ওএস এবং উবুন্টুর পাশাপাশি এই সফটওয়্যারটিও ব্যবহার করে দেখার সুযোগ থাকছে।

প্যারালেলের এ সফটওয়্যারটি ম্যাকে একটি ভারচুয়াল মেশিন তৈরি করে টেকনিক্যাল প্রিভিউ এবং উইন্ডোজ ১০-এর সব ফিচার ব্যবহারের সুযোগ দিতে সক্ষম।

প্যারালেলের এই সফটওয়্যারটি বিনা মূল্যে দুই সপ্তাহ পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাবে। এরপর এই সফটওয়্যারটি কিনে ব্যবহার করতে হবে। ওএসএক্স লায়ন বা তার পরবর্তী সংস্করণে এই সফটওয়্যারটি সমর্থন করবে। এ জন্য ডেস্কটপে কমপক্ষে কোর টু ডুয়ো প্রসেসর ও চার জিবি র‍্যাম থাকতে হবে। প্যারালেলে ১০-এর সর্বশেষ সংস্করণ ১০.১. ৪ ডাউনলোড করার লিংক (http://www. downloadcrew. com/article/ 1067-parallels_desktop_for_mac)

বিনা মূল্যে ফোনে উইন্ডোজ ১০

সম্প্রতি উইন্ডোজ ১০ সফটওয়্যারটির প্রিভিউ সংস্করণ স্মার্টফোনের জন্য উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এটি বিনা মূল্যে ডাউনলোড করা যাচ্ছে। লুমিয়া ৬৩০ / ৬৩৫ / ৬২৬ / ৬৩৮ লুমিয়া ৭৩০ ও লুমিয়া ৮৩০ মডেলে প্রিভিউ সংস্করণ ব্যবহার করা যাচ্ছে। এই সংস্করণটি পরীক্ষা করে দেখতে https://insider. windows. com/এই লিংকে যেতে হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা