,

আশুগঞ্জে তিন হাজার রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান

Ashuganj free medical Kamp pohto 14.02.2015 (Small)প্রতিনিধি॥আশুগঞ্জের চর চারতলায় প্রায় তিন হাজার গরীব ও অসহায় রোগীকে বিষেশজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।শনিবার সকালে চর চারতলা তিতাস গ্যাস সংলগ্ন বালুর মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমএ সাধারন সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ। জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও আশুগঞ্জের কৃতি সন্তান ডাঃ ফাইজুর রহমান ফয়েজের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চর চরাতলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা কমিশনার (ভূমি) আকতার-উন-নেছা শিউলী, আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মোঃ হানিফ মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, জেলা সদর হাসপাতালে মেডিকেল অফিসার ও আশুগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ডাঃ ফাইজুর রহমান ফয়েজ।এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তারেক আল রহমান অপু, উপজলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাঈনুল হক মামুন। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে কার্ডিলজি, শিশু, মেডিসিন, গাইনী, ডায়াবিটিক্সসহ ১০জন বিষেশজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা দেন এবং বিনামূল্যে ঔষধ প্রদান করেছেন। ফ্রি চিকিৎসা সেবা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে এটিএন তারকা সাগর গান পরিবেশন করেন। ফ্রি মেডিকেল সেবার সার্বিক সহযোগীতা করেন আশুগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টার। প্রায় দেড়লক্ষ টাকার ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ