,

আগুনে পুড়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের ছাতিপট্টির ৫ দোকান,ক্ষতি কোটি টাকা

Pic 1 আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের ছাতিপট্টি এলাকার একটি  মার্কেটে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। প্রায় পৌনে দুই ঘন্টা চেষ্টা  চালিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মার্কেট  সাপ্তাহিক বন্ধ থাকায় আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে বলতে পারছেনা  কেউ। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে।  এতে কোটি টাকার বেশী ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 
 ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মুজিবুর রহমান চৌধুরী জানান, সকাল সাড়ে ৯ টার দিকে ছাতিপট্টি এলাকার জনপ্রিয় ফার্মেসী, জনসেবা ফার্মেসী, কেপি ড্রাগ হাউজ, অমর মেডিকেল হল ও পদমিতা সু ষ্টোরে আগুন লাগে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা মার্কেটের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে জেলা সদরের ও পরে আশুগঞ্জ এবং আখাউড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় পৌনে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 
আগুনে পুড়ে যাওয়া জনসেবা ফার্মেসির মালিক কাঞ্চন পাল জানান, জেলা সদরের সবচেয়ে বড় চারটি  পাইকারি ঔষধের দোকান আগুনে পুড়ে যাওয়ায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর