,

মুক্তিযোদ্ধা বাদশার মরদেহ দেশে আসছে রবিবার

image_187815.4ডেস্ক রির্পোটরবিবার দেশে আসছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেসসচিব, মুক্তিযোদ্ধা আমিনুল হক বাদশার মরদেহ। লন্ডনে গত ১০ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন তিনি। মরহুমের ছোটভাই কামরুল হক শামীম জানান রবিবার দুপুর ১২টা নাগাদ আমিনুল হক বাদশাকে বহনকারী ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটেই মরদেহ দেশে আসছে বলে জানান তিনি। বিমানবন্দর থেকে সরাসরি আমিনুল হক বাদশার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নেওয়া হবে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর পর বাদ আসর নামাজে জানাজা হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে।
রাতে বারডেমের হিমঘরে রাখা হবে মরদেহ। কামরুল হক শামীম আরও জানান, সোমবার সকাল ১০টা নাগাদ মরহুম আমিনুল হক বাদশার মরদেহ নেওয়া হবে তার দীর্ঘ সময়ের প্রিয় প্রাঙ্গণ জাতীয় প্রেসক্লাব চত্বরে। সেখানে সাংবাদিকদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে। সেখান থেকেই সরাসরি নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ার কোর্টপাড়ায় বাদশার নিজ বাড়িতে। সেখানে আরেক দফা জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক গোরস্থানে মায়ের কবরের পাশে।
এর আগে শুক্রবার স্থানীয় সময় বাদ জুমা পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মুক্তিযোদ্ধাদের একটি গ্রুপ জাতীয় পতাকায় মোড়ানো বাদশার প্রতি আনুষ্ঠানিক স্যালুট দেন এই মুক্তিযোদ্ধাকে। এই পর্বে নেতৃত্ব দেন তার ঘনিষ্ঠ সহকর্মী আরেক বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাউন্সিলার খলিল কাজী।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও প্রেসসচিব আমিনুল হক বাদশা ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় গ্রেটার লন্ডনের অরপিংটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এই অরপিংটন হাসপাতালেই দীর্ঘ চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর