,

তিন মাসের মধ্যে নির্বাচন -বি. চৌধুরীর

image_187793.b choudhuriডেস্ক রির্পোটআগামী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের দাবিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে করা প্রতীকী অনশন কর্মসূচিতে এ দাবি জানান সাবেক এই রাষ্ট্রপতি। রাজধানীর কুড়িল বিশ্বরোড়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি চলছে। আজ শনিবার দুপুর ১১টা থেকে শুরু হওয়া প্রতীকী অনশন চলবে বিকেল ৫টা পর্যন্ত। কর্মসূচি চলাকালে দুপুর ১২টার দিকে বদরুদ্দোজা চৌধুরী সরকারের উদ্দেশে বলেন, তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য যা যা করা দরকার, তা করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বলেন, আপনি ৫৭ জন (বিডিআর কর্মকর্তা) হত্যার সঙ্গে জড়িতদের সঙ্গে ঘরে বসে কথা বলেছেন। পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী নেতার সঙ্গে কথা বলেছেন, সমস্যার সমাধান করেছেন। তাহলে তিনবারের প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) সঙ্গে কেন কথা বলবেন না।
শেখ হাসিনার উদ্দেশে বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন, বিদেশিদের চাপে যখন কথা বললেন, তখন তো দেশের মর্যাদা বাড়বে না। সেটা আমাদের জন্য লজ্জার হবে। সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি। তিনি বলেন, ক্রসফায়ার, অস্ত্র দিয়ে সমস্যার সমাধান হবে না। এটা গণতন্ত্রের ভাষা নয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা